সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা : আনুষ্ঠানিক যাত্রা শুরু ১ আগস্ট ২০১০ : আজ মঙ্গলবার 21 মে 2013



খবরাখবর

দেশের উন্নতির জন্যে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, শিক্ষিত জনবল না থাকার কারণেই দেশ এখনো পিছিয়ে রয়েছে। তাই দেশের উন্নতির জন্যে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। জাতি শিক্ষিত না হলে দেশের উন্নয়ন সম্ভব হবেনা।

১৮ মে শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয়নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও সোনামনি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদ, ওসি (তদন্ত) দিবাকর দাশ, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে কবির হোসেন ধলা মিয়া, ব্যবসায়ীদের পক্ষে মঈনুর রহমান, আলিয়া মাদ্রাসার শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে আব্দুল মুকিত, প্রাথমিক শিক্ষকদের পক্ষে শামছুদ্দীন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সাংবাদিকদের পক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কওমি মাদ্রাসার শিক্ষকদের পক্ষে মাওলানা মুসা আল হাফিজ, বিআরডিবির চেয়ারম্যান সিরাজ খান, ইমাম সমিতির সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

 

নাঙ্গলকোটে ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন

মো. আলাউদ্দিন, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অন্ততঃ ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক অর্থাৎ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকহীন অবস্থায় চলছে। ফলে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ হচ্ছে মারাত্মকভাবে ব্যাহত। এনিয়ে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, হোমনাবাদ আদর্শ কলেজ, ধাতিশ্বর স্কুল এন্ড কলেজ, এ. আর মডেল উচ্চ বিদ্যালয়, শিশু কল্যাণ জুনিয়র স্কুল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়, সোন্দাইল উচ্চ বিদ্যালয়, মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা, ঢালুয়া রহমানিয়া মাদ্রাসা, মেরকট মাদ্রাসা ও হেসাখাল ইসলামিয়া মাদ্রাসা।

উপজেলা সদরের ৫টি সহ এই ১২টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক দিয়ে। কখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তা কারো জানা নেই। স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় জটিলতা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

বিস্তারিত পড়ুন
 

১২ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথে ডাকাতি মামলায় চার্জশিট দাখিল

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা : পুলিশ বিশ্বনাথের বাউসী গ্রামে সংঘটিত ডাকাতি মামলার চার্জশিট দিয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মারফত আলী ১২ জনকে অভিযুক্ত করে ১৪ মে আদালতে এ চার্জশিট দাখিল করেন (নং ৭১)।

৫ ফেব্রুয়ারি রাতে সংঘটিত ডাকাতির ঘটনার পরদিন গৃহকর্তা গয়াছ বেগের ছেলে শিপন বেগ বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ০৩)।

অভিযুক্তরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কলেজপাড়ার আফজাল খানের ছেলে ইয়াছিন খান, সিলেটের বিশ্বনাথ উপজেলার বাউসী গ্রামের মছদ্দর আলীর ছেলে মজনু মিয়া, আঙ্গুর মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর, ময়না মিয়ার ছেলে জুয়েল মিয়া, ঠাকুর মিয়ার ছেলে সোনা মিয়া, মৃত তজম্মুল আলীর ছেলে সাজ্জাদ মিয়া ও মৃত জিতু বেগের ছেলে ফেরদৌস বেগ, বরুনী গ্রামের মৃত হাছিব উল্লার ছেলে রুপু মিয়া, মৃত ইন্দাজ আলীর ছেলে জুনেদ মিয়া, আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্লার ছেলে দুলাল মিয়া ও ইদিলপুর গ্রামের জহুরুল হকের ছেলে শামীম মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলার চারীগাঁওয়ের মফিজ আলীর ছেলে বুলু মিয়া।

 

যারা কোরআন পোড়ায় মসজিদে হামলা চালায় এরশাদ তাদের পাশে নেই

altছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদ বলেছেন, তার দল সন্ত্রাসের রাজনীতি করে না। জাতীয় পার্টি মানুষ মারার পক্ষে নয়। যারা পবিত্র কোরআন শরীফ পোড়ায় এবং মসজিদে হামলা চালায় ও আগুন লাগায় তিনি তাদের পাশে নেই।

১৬ মে বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি আরো বলেন, জনগণ দুই নারীর ক্ষমতা দেখেছে। তারা আর ওই দুই নারীকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই পবিবর্তন ঘটাতে পারে।

জাপা চেয়ারম্যান বলেন, এবার একক নির্বাচন করবো। পলাশবাড়ি ও সাদুল্যাপুর নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী পরপর ছয়বার নির্বাচিত হয়েছেন। তার বয়স হয়েছে। এখন বিশ্রামের প্রয়োজন। জনগণ নতুন মুখ দেখতে চায়। তাই পলাশবাড়ির কৃতি সন্তান ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেবো।

বিস্তারিত পড়ুন
 

বর্তমান সরকারকে পুনঃনির্বাচিত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিন

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সময়ে যে সমস্ত পাকারাস্তা, কালভার্ট ও সেতুর কাজ হয়েছে বিগত ৩৮ বছরেও তা হয়নি।

তিনি আরো বলেছেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সরকারের পাশে দাঁড়াতে হবে সর্বস্তরের জনগণকে। এজন্যে  আগামীতে আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড সহজে সমাপ্ত করার সুযোগ দিতে হবে।

১৩ মে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের হযরত শাহপরান (র) ইসলামাবাদ ও ভাউলটিলার পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আফছার আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা রওশন আলী বেলাল, ইউপি সদস্য আনু মিয়া, সাজেদা খানম, যুবলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।

 

জকিগঞ্জে স্বেচ্ছাশ্রমে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী

altজকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দ্রুত বাড়ছে কুশিয়ারা নদীর পানি। পানির এই বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ভয়াবহ বন্যার আশংকা বিরাজ করছে।

কুশিয়ারা নদীর ভাঙ্গনে আমলসিদ, ছবড়িয়া, বাখরশাল, মানিকপুর, গঙ্গাজল, ভক্তিপুর, ইছাপুর, সুপ্রাকান্দি, বড়চালিয়া ও উজিরপুরসহ অনেকস্থানে বেড়িবাঁধ নদীতে তলিয়ে যাওয়ায় আতংকিত ওইসব এলাকার লোকজন; কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন থেকে এসব বেড়িবাঁধ নতুন করে নির্মাণ বা মেরামত করার কোন উদ্যোগ নেয়নি। তাই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণ করছেন।

জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য সেমন আহমদের নেতৃত্বে বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি এলাকায় প্রায় ১২০ ফুট বেড়িবাঁধ নির্মাণ করেছেন এলাকাবাসী।

সেমন আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের আশায় থাকলে এলাকাবাসীকে পানিতে ডুবতে হবে। তাই এ উদ্যোগ নিয়েছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাব্বীর আহমদ জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

 

মৌলভীবাজার পৌরবাসীর জন্যে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প শেষ পর্যায়ে

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার পৌর এলাকার প্রায় দেড়লাখ নাগরিককে শতভাগ বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত অর্থাৎ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে শোধনাগার ও উচ্চ জলাধার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আগামী জুন মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হবে।

এই প্রকল্পের মাধ্যমে মনু নদী থেকে বিশেষ প্রক্রিয়ায় পানি উত্তোলন করে মাতারকাপনে অবস্থিত এই শোধনাগারে পরিশোধিত করে দুটি ওভারহেড ট্যাংকের (উচ্চ জলাধার) মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করার কথা রয়েছে।

মাঝারি শহর পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মৌলভীবাজার পৌরসভা বর্তমানে পৌরবাসীর পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করতে পারছে। তবে ৯০ শতাংশ পৌরবাসীকে শতভাগ নিরাপদ পানি দিতে নতুন করে বসানো হয়েছে ৩৮ কিলোমিটার বিভিন্ন আকারের পাইপ লাইন। এছাড়া আনুষঙ্গিক সকল কাজও সম্পন্ন করা হয়েছে। 

বিস্তারিত পড়ুন
 

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এলেন সিলেট মহানগর বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদকবিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণে দেশের মানুষ অতিষ্ঠ। জনগণ এ সরকারের পতন চায়। তাই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেছেন, সরকার পতনের আগামীদিনের কঠোর আন্দোলনের জন্যে বিএনপিসহ ১৮ দলীয় জোট তথা জনগণকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

১৩ মে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম. এ হকের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে তার সাথে সাক্ষাত করলে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক শিক্ষামন্ত্রী ফারুক ওসমান ও চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর বিএনপির প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক আজমল বক্ত সাদেক।

প্রতিনিধিদলের একজন জানান, চেয়ারপার্সন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত জানাবেন বলে প্রতিনিধিদলকে জানিয়ে দিয়েছেন।

 

রাজনগরে ঝুঁকিপূর্ণ উপজেলা পরিষদ ভবন ভাঙ্গা হয়নি ॥ ব্যবহৃত হচ্ছে এখনো

জালাল আহমদ : ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পরিত্যক্ত ঘোষণার পরও মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ ভবনে কয়েকটি দফতরের কার্যক্রম চলছে।

উপজেলা পরিষদ ভবনের কলাম, বিম ও দেয়ালে সৃষ্টি হয়েছে বড় ফাটলের। প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে ছাদের। তাই দুবছর পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনটি ভাঙ্গার নির্দেশ দেয়া হয়; কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার অজুহাতে এখন পর্যন্ত তা ভাঙ্গা হয়নি। এ কারণে জীবনের ঝুঁকি নিয়েই বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদের মূল ভবনের প্রথমতলায় রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, সমবায় ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস ও মৎস্য অফিস। উপজেলা মৎস্য অফিসের সহকারী খালেদ আমান জানান, যে অবস্থায় কাজ করছি তাতে ভয় হয় কখন জানি ভবনটি ধসে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহীদুর রহমান সিদ্দিকী জানান, ঝুঁকিপূর্ণ হলেও এখানেই কাজ করতে হচ্ছে।

রাজনগর উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান জানান, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

শাবিপ্রবিতে আগাম গ্রীষ্মকালীন ছুটি ॥ হলত্যাগের নির্দেশ ॥ কারণ ছাত্রলীগ

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি প্রায় একসপ্তাহ এগিয়ে এনে ১৪ মে মঙ্গলবার থেকে তা কার্যকর করা হয়েছে।

১৩ মে সোমবার সকাল ১০টায় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্রলীগের একাংশ আহুত অনির্দিষ্টকালের ধর্মঘটের জের ধরে উদ্ভুত পরিস্থিতিতে গ্রীষ্পকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

আগাম ছুটি ঘোষণা করে ছাত্রদেরকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রীদেরকে ১৫ মে বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শাবিপ্রবি ছাত্রলীগের নতুন কার্যকরী পরিষদ নিয়ে কোন্দলের জের ধরে ১১ মে থেকে শাবিপ্রবিতে ছাত্রলীগের একাংশ প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এছাড়া একই কারণে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী, নবনির্বাচিত সহ সভাপতি রঞ্জিত দেব, সাধারণ সম্পাদক ইমরান খান এবং কর্মী শিহাব শাহরিয়ার, এনামুল হক ও আরিফুল ইসলাম  পৃথক পৃথক হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশ ও আহসানুল হক বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 
আরো খবর...
<< শুরু < পূববর্তী 1 2 3 4 5 6 পরবর্তী > শেষ >>

JPAGE_CURRENT_OF_TOTAL

সবিশেষ


  • সামুদ্রিক ঘূর্ণিঝড় 'মহাসেন' শেষপর্যন্ত দুর্বল হয়েই ১৬ মে বৃহস্পতিবার বাংলাদেশ অতিক্রম করেছে। এতে আশংকা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। মারা গেছে ১৫ থেকে ২০ জন। উপকূলীয় অঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থ ফিরে আসছে। চালু হয়েছে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও কক্সবাজার বিমান বন্.....

অনলাইন সংযোগ 65983+

PL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software Solution
mod_vvisit_counterআজ296
mod_vvisit_counterগতকাল329
mod_vvisit_counterএসপ্তাহ962
mod_vvisit_counterগতসপ্তাহ3222
mod_vvisit_counterএমাস9427
mod_vvisit_counterগতমাস10758
mod_vvisit_counterমোট330878

২০১৩ পাঠজরিপ 2541+

ছন্দকথা

  

পরিচালনা পরিষদ : আল-আজাদ, রনক আহমদ চৌধুরী, মো. আরজু হোসেন, বশির আহমদ জুয়েল, কাসমির রেজা, সুরঞ্জিত বর্মণ ও মঈন উদ্দিন আহমদ খোকন।
সম্পাদক : আল-আজাদ, মোবাইল নম্বর : +৮৮০১৭১১৩৩৫২৫০। তথ্য-প্রযুক্তি সমন্বয়ক : শাহাবুদ্দিন শুভ, মোবাইল নম্বর : +৮৮০১৭১৬১৫৯২৮০।

Copyright : Bangla Media Group Email : bnewsup@gmail.com Web : www.banglanewsupdate.com  

 

Powered by PL Software Solution.