|
সিলেট জেলা ব্যাডমিন্টন দলকে ২১নং ওয়ার্ডের সংবর্ধনা জ্ঞাপন
বাংলাদেশ গেমস ২০১৩ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় সোনারপাড়া এলাকার কৃতি সন্তান সিলেট জেলা ব্যাডমিন্টন দলের ছালেহ আহমদÑশ্যামল জুটিকে এলাকাবাসী সংবর্ধনা দিয়েছেন।
১২ মে বিকেলে অল স্টার স্পোর্টিং ক্লাব সোনারপাড়া ২১নং ওয়ার্ডের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাবেদ হকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা ইসমাইল মাহবুব ইমনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালিদ হোসেন, মাছুম আহমদ, মখলিছুর রহমান রনি, শাহজাহান আহমদ, আনোয়ারুল হক, আরিফ আহমদ, ফখরুল ইসলাম, ইফজালুর রহমান, মিজান আহমদ, আখতার হক, শুয়েব আহমদ, শেখ কামেল, রাজ চৌধুরী, সাহেদ হক, রুমেল বক্ত, শাকিল আহমদ, মিজান আহমদ, সুমন আহমদ, শরিফ আহমদ, কাশেম আহমদ, সাহের আহমদ, মনসুর হক, ফাহাদ আহমদ, সেলভী আহমদ, সাব্রী আহমদ ও শুভ। |
|
তুরকখলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরকখলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১৪ মে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
তুরকখলা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আয়শা বিনতে হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলতাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ মো. জহুরুল আহমদ, ব্যবসায়ী আতিকুর রহমান, তুরকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক এম. এ খালিক ও ক্রীড়া ব্যক্তিত্ব জামাল আহমদ জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুমাইয়া ইসলাম, মো. মিনহাজুল ইসলাম আতিক, অভিভাবক রুবি বেগম, রায়না বেগম প্রমুখ। |
|
সিলেটে অনুর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন ট্যালেন্ট হান্ট প্রশিক্ষণ শুরু হচ্ছে
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন ট্যালেন্ট হান্ট প্রশিক্ষণ অনাবাসিক ক্যাম্প ২০১৩ (ছেলে ও মেয়ে) মে মাসের শেষার্ধে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহী অনুর্ধ্ব-১৬ বছর বয়সের ব্যাডমিন্টন খেলোয়াড়দেরকে (ছেলে ও মেয়ে) আগামী ১৭ মে বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে উপস্থিত হয়ে সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক অচ্যুত ভট্টাচার্য্যরে নিকট রিপোর্ট করতে আহবান জানানো হয়েছে। |
|
নতুন সভাপতিকে বরণ করলো সিলেট জেলা ক্রীড়া সংস্থা
সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলামকে জেলা ক্রীড়া সংস্থা আনুষ্ঠানিকভাবে বরণ করেছে।
এ উপলক্ষে ১০ মে রাত ৮টায় জেলা ক্রীড়া ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিএসএর সহ সভাপতি এনামুল হাবীব, সিলেটের ডিজিএলজি শাহাবুদ্দিন খান, ডিএসএর সহ সভাপতি বিমলেন্দু দে নান্টু, সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া) ও কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসএর সহ সভাপতি জুনেদ আহমদ, যুগ্ম সম্পাদক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কোষাধ্যক্ষ এএএম মিরাজ (জাকির), কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. ছিদ্দিকুর রহমান, আব্দুল জব্বার জলিল, মহসিন আহমদ চৌধুরী, হানিফ আলম চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, গোলাম হাদী ছয়ফুল, সালমা বাসিত, জোহরা আক্তার খানম, সাধারণ পরিষদের সদস্য শমসের জামাল, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মো. আক্তারুজ্জামান মান্না, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হেলেন আহমদ ও কার্যনির্বাহী সদস্য মাধুরী গুণ। |
|
|
অন্তরঙ্গ সমাজকল্যাণ তরুণ সংঘের প্রথম কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন
সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে অন্তরঙ্গ সমাজকল্যাণ তরুণ সংঘ আয়োজিত ১ম কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে।
মহানগরীর ঘাসিটুলা লামাপাড়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাবুলের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সমাজসেবক লাল মিয়া, মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. জালাল উদ্দিন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেক উদ্দিন তাজ, সুফিয়া খানম, বিশিষ্ট সমাজসেবক জিলাল আহমদ, মকু মিয়া, প্রবাসী মো. সুহেল আহমদ, মাখন মিয়া, আকদ্দস মিয়া, জালাল উদ্দিন শামীম, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাদশা, কুটিল আহমদ, শাহজাহান আহমদ, সাকির আহমদ, জামাল আহমদ, রাসেল আহমদ, ইকবাল আহমদ শিশির ও তায়েফ আহমদ প্রমুখ। |
|
দাউদপুরে সততা যুব উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দক্ষিণ সুরমার দাউদপুরে সততা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ১ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুলের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এলাকার বিশিষ্ট মুরব্বি মো. আকরম আলীর সভাপতিত্বে ও সততা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রেজাউল হক শামীমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজিল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম মতিন, অ্যাডভোকেট হেদায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন খোকন, যুবদল নেতা আতাউর রহমান আতা, দাউদপুর চৌধুরী বাজার পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাসুদ ওকিল, বিশিষ্ট ব্যবসায়ী হাছন আলী, তুরুকখলা হাড়িয়াচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ফটো সাংবাদিক এম. এ খালিক ও অ্যাডভোকেট রাজিব দাশ।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সিলেটে শ্রীলঙ্কা দলের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিশাল জয়
সফররত শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্যাট হাতে নাজমুল হোসেনের অনবদ্য ব্যাটিংয়ের পর বল হাতে জুবায়ের হোসেনের দাপুটে বোলিং বাংলাদেশ দলকে এই বড় জয় এনে দেয়।
২৩ এপ্রিল মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জুবায়ের হোসেনের সেঞ্চুরিতে ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২৫৫ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ দল। জুবায়ের হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান সংগ্রহ করেন। এছাড়া মেহেদী হাসান ৪৪ ও মোসাদ্দেক হোসেন ৩৪ রান সংগ্রহ করেন।
শ্রীলঙ্কার পক্ষে বিনুরা ফার্নান্দো ৪৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দল জোবায়ের হোসেনের বোলিং তোপে পড়ে ৩৮ ওভার ১ বলে মাত্র ১৪০ রানে অলআউট হয়। দলের পক্ষে কৌশল মেন্ডিস সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন। বাংলাদেশের জুবায়ের হোসেন ২৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে ধস নামান। এছাড়া নেহাদুজ্জামান ও মেহেদী হাসান প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ দলের নাজমুল হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল রশিদ চৌধুরী, চৌধুরী নিয়ামুল হোসেন, মুশফিক আহমেদ, মহসিন আহমেদ চৌধুরী, শহিদ আহমদ চৌধুরী প্রমুখ। |
|
|
বরইকান্দি টাইগার মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বরইকান্দি মাঝপাড়া পশ্চিমে মাঠে ১৯ এপ্রিল বিকেলে ১ম টাইগার মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান। দক্ষিণ সুরমা যুবদল নেতা হোসেন আহমদ রুহুলের সভাপতিত্বে ও আলী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ মামুনুর রশীদ মামুন, আম্বরখানা মার্কেট কমিটির সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রদল নেতা জি. এম আজম ও জেলা ছাত্রদল নেতা আলী আব্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ছাত্রদল নেতা মাসুক আহমদ, খেলা পরিচালনা কমিটির সদস্য মনজুর আহমদ, শাহেদ আহমদ, আলী হোসেন, মিজানুর রহমান মামুন, রুহেল আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় মুন্না রাজু ফুটবল একাদশ পনাউল্লাহ, বিশ্বনাথকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আমিন আহমদ। সহকারী ছিলেন দুলাল আহমদ। |
|
সিলেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জয় পেলো শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯
 সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল বিজয়ী হয়েছে।
২১ এপ্রিল রবিবার বৃষ্টি বিঘিœত ম্যাচে ডার্কওয়াথ লুইস মেথড পদ্ধতিতে তারা বাংলাদেশ দলকে ৬২ রানে হারায়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৩৭ রান করে বাংলাদেশ দল। দলের পক্ষে আবু সায়েম সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩১ ও সালমান ইসলাম অনিক ২৩ রান সংগ্রহ করেন। শ্রীলঙ্কার পক্ষে বিনুরা ফার্নান্দো ৩২ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দল যখন জয়ের দ্বারপ্রান্তে তখনই নামে বৃষ্টি। ফলে আম্পায়ারদের বাধ্য হয়েই বৃষ্টি আইনের আশ্রয় নিতে হয়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সানদুন উইরাকডি। এছাড়া হাসান দুমিন্দু ২৪ ও কৌশল মেন্ডিস ১৯ রান সংগ্রহ করেন। বাংলাদেশের জুবায়ের হোসেন ৩৪ রানে ২ উইকেট নেন।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সিলেট ডিএফএকে মিলাদ ড্রিংকিং ওয়াটারের এলসিডি কালার টিভি প্রদান
সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনকে (ডিএফএ) মিলাদ ড্রিংকিং ওয়াটারের পক্ষ থেকে একটি ৪০ ইঞ্চি এলসিডি কালার টিভি প্রদান করা হয়েছে।
২১ এপ্রিল রবিবার জেলা স্টেডিয়ামস্থ ডিএফএ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ডিএফএ নেতৃবৃন্দের হাতে টিভিটি তুলে দেন মিলাদ ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী মিলাদ আহমদ। টিভিটি গ্রহণ করেন ডিএফএ সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খয়ের, ডিএফএর সহ সভাপতি মঈন উদ্দিন আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য নূরে আলম খোকন, এনামুল হক মুক্তা, আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, হেলাল উদ্দিন আহমদ, জাকির উদ্দিন আহমদ কোরেশী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ছয়ফুল আলম খান শাহীন, শমসের জামাল, আক্কাস উদ্দিন আক্কাই, নিজাম উদ্দিন ইরান, রাজা চৌধুরী, তাজ উদ্দিন রনি প্রমুখ। |
|
|
|
|
<< শুরু < পূববর্তী 1 2 3 পরবর্তী > শেষ >>
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |