সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা : আনুষ্ঠানিক যাত্রা শুরু ১ আগস্ট ২০১০ : আজ বৃহস্পতিবার 23 মে 2013



মেয়র পদে একক প্রার্থী দিচ্ছে ১৮ দল : নাম প্রকাশ না করেই ফিরলেন শমসের

altনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮ দলীয় জোট একক প্রার্থীকেই সমর্থন দেবে। ইতোমধ্যে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী দুয়েকদিনের মধেই্য এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসবে।

একক প্রার্থী নির্ধারণে তিনদিন সিলেটে অবস্থান শেষে ২২ মে বুধবার দুপুরে ঢাকা ফেরার পথে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শমসের মোবিন চৌধুরী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অংশ না নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ সর্বক্ষেত্রেই পরিবর্তন চাইছে। এব্যাপারে কোন ধরনের সন্দেহ নেই। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে এই জনমতের প্রতিফলন ঘটবে।

শমসের মোবিন চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেটের নেতাকর্মীরা একমত হয়ে মেয়র পদে একজন প্রার্থীকেই সমর্থন দেবেন।

বিস্তারিত পড়ুন
 

কুলাউড়ার পাহাড়ে বোমা বিস্ফোরণে আহত ২ ॥ উড়ে গেছে একজনের হাত

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলার আয়নাছড়া পাহাড়ি এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ যুবক গুরুতর আহত হয়েছে।

আহতরা হলো  ইমাদ উদ্দিন ও রকি। ২১ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটেছে।

আহতরা কোন রাজনৈতিক দলের সদস্য কি না বা কি উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে যুবকদের একজনের হাত উড়ে গেছে।

আহতদের পুলিশ হেফাজতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

লন্ডনে তারেক রহমানের মতবিনিময়ে বিশৃঙ্খলা হাতাহাতি স্থান পরিবর্তন

লন্ডন প্রতিনিধি : লন্ডনে যুক্তরাজ্য বিএনিপর সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভায় চরম বিশৃঙ্খলা ও হাতাহাতি হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ব্রিটেনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৪৭টি আঞ্চলিক ও শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ২০ মে ডকল্যান্ডেন ক্রাউন প্লাজা হোটেলে মতবিনিময় সভার আয়োজন করেন।

altলন্ডন সময় বেলা ২টায় মতবিনিময় সভার শুরুতেই কয়েকজন সিনিয়র নেতার মঞ্চে বসা ও যুবদল নেতাদের ভেতরে প্রবেশ নিয়ে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের উপস্থিতে হাতাহাতিতে  জড়িয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; কিন্তু সভা বন্ধ করে দেয়।

এরপর তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি ও নিউহাম শাখার সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস মতবিনিনময় সভা আহবান করেন ইস্ট লন্ডনের রমফোড রোডের প্লামটি বেনকুইটিং হলে। বিকেল ৪টায় তারেক রহমানসহ নেতাকর্মীরা ডকল্যান্ড থেকে চলে আসেন এখানে। অতঃপর বিকেল ৫টায় সায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও ফেরদৌস আলমের সঞ্চালনায় শুরু হয় মতবিনিনময় সভার কাজ; কিন্তু নেতাকর্মীদের অনেকেই সভাস্থলে প্রবেশ করতে পারেননি।

তারেক রহমান ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্যে লন্ডনে আসেন। এটাই নেতাকর্মীদের সাথে তার প্রথম বৈঠক বা মতবিনিময় ; কিন্তু তাও দলীয় কোন্দলের কারণে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারেনি।

 

alt

 

alt

 


সবিশেষ


  • সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে ২৩ মে বৃহস্পতিবার রাত ৯টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী রিংকু বড়ুয়া (৪৩) রাত সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।..

অনলাইন সংযোগ 65983+

PL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software Solution
mod_vvisit_counterআজ31
mod_vvisit_counterগতকাল301
mod_vvisit_counterএসপ্তাহ1285
mod_vvisit_counterগতসপ্তাহ3198
mod_vvisit_counterএমাস10087
mod_vvisit_counterগতমাস10758
mod_vvisit_counterমোট331538

২০১৩ পাঠজরিপ 2541+

ছন্দকথা

  

পরিচালনা পরিষদ : আল-আজাদ, রনক আহমদ চৌধুরী, মো. আরজু হোসেন, বশির আহমদ জুয়েল, কাসমির রেজা, সুরঞ্জিত বর্মণ ও মঈন উদ্দিন আহমদ খোকন।
সম্পাদক : আল-আজাদ, মোবাইল নম্বর : +৮৮০১৭১১৩৩৫২৫০। তথ্য-প্রযুক্তি সমন্বয়ক : শাহাবুদ্দিন শুভ, মোবাইল নম্বর : +৮৮০১৭১৬১৫৯২৮০।

Copyright : Bangla Media Group Email : bnewsup@gmail.com Web : www.banglanewsupdate.com  

 

Powered by PL Software Solution.