সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা : আনুষ্ঠানিক যাত্রা শুরু ১ আগস্ট ২০১০ : আজ শনিবার 18 মে 2013



বিএনপি এখনো মেয়র প্রার্থী চূড়ান্ত করেনি ॥ গণমাধ্যমের খবর মনগড়া

সিলেট সিটি কর্পোরেশর নির্বাচনে মেয়র প্রার্থীর ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সিলেট বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে মর্মে প্রকাশিত ও প্রচারিত সংবাদ মনগড়া ও ভিত্তিহীন। মহানগর বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের এরুপ সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আদৌ দলীয়ভাবে বিএনপি নির্বাচনে যাবে কিনা তা এখনো ষ্পষ্ট নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলীয়ভাবে বিএনপি যদি শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্র মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের মতামতের আলোকে যে কাউকে পরোক্ষ সমর্থন দিতে পারে।

তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পত্র পত্রিকায় বা ইলেক্ট্রনিক মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

 

আপিল শুনানি শেষে মেয়র পদে নাছিম হোসেইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

altনিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহানগর বিএনপির সহ সভাপতি নাছিম হোসেইনের মনোনয়নপত্র আপিল শুনানির পর বৈধ ঘোষণা করা হয়েছে।

নাছিম হোসেইন ১২ মে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন; কিন্তু ১৫ মে মনোনয়নপত্র বাছাইকালে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যথাযত্র নয় বলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি বাতিল করে দেন।

পরদিন বৃহস্পতিবার নাছিম হোসেইন সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।

১৭ মে শুক্রবার নাছিম হোসেইনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দুপুরে আপিল শুনানি শেষে বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম মেয়রপ্রার্থী নাছিম হোসেইনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

বিকেল পৌণে ৩টায় নাছিম হোসেইন মোবাইল ফোনে জানান, তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা সংক্রান্ত বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তটি লিখিতভাবে তার হাতে পৌঁছেছে।

 

নাঙ্গলকোটে ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন

মো. আলাউদ্দিন, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অন্ততঃ ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক অর্থাৎ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকহীন অবস্থায় চলছে। ফলে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ হচ্ছে মারাত্মকভাবে ব্যাহত। এনিয়ে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, হোমনাবাদ আদর্শ কলেজ, ধাতিশ্বর স্কুল এন্ড কলেজ, এ. আর মডেল উচ্চ বিদ্যালয়, শিশু কল্যাণ জুনিয়র স্কুল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়, সোন্দাইল উচ্চ বিদ্যালয়, মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা, ঢালুয়া রহমানিয়া মাদ্রাসা, মেরকট মাদ্রাসা ও হেসাখাল ইসলামিয়া মাদ্রাসা।

উপজেলা সদরের ৫টি সহ এই ১২টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক দিয়ে। কখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তা কারো জানা নেই। স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় জটিলতা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

বিস্তারিত পড়ুন
 

যারা কোরআন পোড়ায় মসজিদে হামলা চালায় এরশাদ তাদের পাশে নেই

altছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদ বলেছেন, তার দল সন্ত্রাসের রাজনীতি করে না। জাতীয় পার্টি মানুষ মারার পক্ষে নয়। যারা পবিত্র কোরআন শরীফ পোড়ায় এবং মসজিদে হামলা চালায় ও আগুন লাগায় তিনি তাদের পাশে নেই।

১৬ মে বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি আরো বলেন, জনগণ দুই নারীর ক্ষমতা দেখেছে। তারা আর ওই দুই নারীকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই পবিবর্তন ঘটাতে পারে।

জাপা চেয়ারম্যান বলেন, এবার একক নির্বাচন করবো। পলাশবাড়ি ও সাদুল্যাপুর নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী পরপর ছয়বার নির্বাচিত হয়েছেন। তার বয়স হয়েছে। এখন বিশ্রামের প্রয়োজন। জনগণ নতুন মুখ দেখতে চায়। তাই পলাশবাড়ির কৃতি সন্তান ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেবো।

বিস্তারিত পড়ুন
 

গ্রেফতার হয়রানি বন্ধ করে সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি

সিলেট মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

১৬ মে বৃহস্পতিবার দলের সিলেট মহানগর শাখার থানা দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।

দলের মহানগর আমির ডা. সায়েফ আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলামের পরিচারনায় এতে বক্তব্য রাখেন নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন, সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, অন্যতম নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন নাদের, মাওলানা আব্দুল মুকিত, আব্দুল্লাহ আল মুনিম, নুরুল ইসলাম বাবুল, ক্বারী আলাউদ্দিন, শামীম আহমদ প্রমুখ। এছাড়া সকল থানা আমির ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল ও বাছাই সম্পন্ন হয়েছে; কিন্তু নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ও সমর্থকদের বাসাবাড়িতে তল্লাশির নামে পুলিশী হয়রানি ও গ্রেফতার জনমনে আতংকের সৃষ্টি করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টির অপপ্রয়াস। সম্প্রতি ২৫ নং ওয়ার্ডের একজন প্রার্থীর গণসংযোগ কর্মসূচি থেকে নিরীহ ৯ জন এলকাবাসীকে গ্রেফতার করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন একসাথে চলতে পারে না। সকল প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

সাধারণ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

altনিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে এক বর্তমান কাউন্সিলরসহ ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইকালে বাতিল হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আলমপুরে বিভাগীয় সম্মেলন কেন্দ্রে এ বাছাই অনুষ্ঠিত হয়। এসময় রিটার্নিং অফিসার এস. এস আজহারুল হক, পুলিশ ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি, প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঋণ খেলাপির দায়ে বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয়।

সর্বমোট ১শ ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে মনোনয়নপত্র বাতিলের পর ১শ ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

যাদের মনোনয়পত্র বাতিল হয়েছে তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে আজিজুল হক মানিক (বর্তমান কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক জালালাবাদ), ৩ নম্বর ওয়ার্ডে এসএম আবজাদ হোসেন ও আবদুর রব হাজারী, ৫ নম্বর ওয়ার্ডে মো. রিমাদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আফতাব হোসেন খান, ১০ নম্বর ওয়ার্ডে মো. মোস্তফা কামাল, ১১ নম্বর ওয়ার্ডে সহিদুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম, মো. সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ও মো. সালমান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডে এসএম শওকত আমিন ও মো. আবদুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দিদার হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে সোহেল আহমদ এবং ২৬ নম্বর ওয়ার্ডে মো. বাহার উদ্দিন ও মো. আমিরুল ইসলাম।     

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম জানান, ১ নম্বর ওয়ার্ডের আজিজুল হক মানিক ঋণ খেলাপি এক ব্যক্তির জামিনদার থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

মৌলভীবাজার পৌরবাসীর জন্যে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প শেষ পর্যায়ে

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার পৌর এলাকার প্রায় দেড়লাখ নাগরিককে শতভাগ বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত অর্থাৎ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে শোধনাগার ও উচ্চ জলাধার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আগামী জুন মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হবে।

এই প্রকল্পের মাধ্যমে মনু নদী থেকে বিশেষ প্রক্রিয়ায় পানি উত্তোলন করে মাতারকাপনে অবস্থিত এই শোধনাগারে পরিশোধিত করে দুটি ওভারহেড ট্যাংকের (উচ্চ জলাধার) মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করার কথা রয়েছে।

মাঝারি শহর পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মৌলভীবাজার পৌরসভা বর্তমানে পৌরবাসীর পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করতে পারছে। তবে ৯০ শতাংশ পৌরবাসীকে শতভাগ নিরাপদ পানি দিতে নতুন করে বসানো হয়েছে ৩৮ কিলোমিটার বিভিন্ন আকারের পাইপ লাইন। এছাড়া আনুষঙ্গিক সকল কাজও সম্পন্ন করা হয়েছে। 

বিস্তারিত পড়ুন
 

alt

 

রংপুর মহানগরীতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

রংপুর সংবাদদাতা : রংপুর মহানগরীর দমদমায় ১৬ মে বৃহস্পপতিবার বিআরটিসি বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মহানগরীর রবার্টসন্সগঞ্জ মণ্ডল পাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে মাংস বিক্রেতা আব্দুর রাজ্জাক (৪৫) ও মৃত আজগার আলীর ছেলে ঠিকাদার জুলফিকার আলী (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুপুর ১২টায় ভুরুঙ্গামারীগামী বিআরটিসি বাস একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী মারা যান।

আব্দুর রাজ্জাক বালারহাটে তার অসুস্থ মাকে দেখার জন্য যাচ্ছিলেন বলে জানায় তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিআরটিসির বাসটি চালক ভারসাম্যহীন হয়ে চালাচ্ছিল।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুপুর ১২টা থেকে একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে জনতাকে সরিয়ে দেয়।

 

জকিগঞ্জে স্বেচ্ছাশ্রমে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী

altজকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দ্রুত বাড়ছে কুশিয়ারা নদীর পানি। পানির এই বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ভয়াবহ বন্যার আশংকা বিরাজ করছে।

কুশিয়ারা নদীর ভাঙ্গনে আমলসিদ, ছবড়িয়া, বাখরশাল, মানিকপুর, গঙ্গাজল, ভক্তিপুর, ইছাপুর, সুপ্রাকান্দি, বড়চালিয়া ও উজিরপুরসহ অনেকস্থানে বেড়িবাঁধ নদীতে তলিয়ে যাওয়ায় আতংকিত ওইসব এলাকার লোকজন; কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন থেকে এসব বেড়িবাঁধ নতুন করে নির্মাণ বা মেরামত করার কোন উদ্যোগ নেয়নি। তাই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণ করছেন।

জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য সেমন আহমদের নেতৃত্বে বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি এলাকায় প্রায় ১২০ ফুট বেড়িবাঁধ নির্মাণ করেছেন এলাকাবাসী।

সেমন আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের আশায় থাকলে এলাকাবাসীকে পানিতে ডুবতে হবে। তাই এ উদ্যোগ নিয়েছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাব্বীর আহমদ জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

 

চুনারুঘাটে আ. লীগের কাউন্সিল হচ্ছে একদশক পর ॥ নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : একদশক পর চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। পাশাপাশি নেতৃত্বে উঠে আসতে ইতোমধ্যে আগ্রহীরা ব্যাপক তৎপরতা শুরু করে দিয়েছেন।

১৮ মে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন ২শ ৪৬ জন কাউন্সিলর। তাদের সরাসরি ভোটেই নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। নির্বাচনের জন্যে আবদুস সামাদ মাস্টারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করতে ৯ জন প্রার্থী মাঠে নেমে পড়েছেন। সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বর্তমান সভাপতি আজিজুর রহমান ছুরুক আলী ও পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু। সাধারণ সম্পাদক পদে মো. আবু তাহের ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তিনিই থেকে যাচ্ছেন এ পদে। সাংগঠনিক সম্পাদক পদে ওয়াহেদ আলী, আবেদ হাসনাত চৌধুরী সনজু, সজল দাস, শফিউল আলম মানিক, মুসফিক চৌধুরী, রজব আলী ও আনোয়ার আলী প্রার্থীতা ঘোষণা করেছেন।

কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। এছাড়া উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডা. মুসফিক হোসেন চৌধুরী। প্রধান বক্তা থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাহির।

 

alt

 


সবিশেষ


  • সামুদ্রিক ঘূর্ণিঝড় 'মহাসেন' শেষপর্যন্ত দুর্বল হয়েই ১৬ মে বৃহস্পতিবার বাংলাদেশ অতিক্রম করেছে। এতে আশংকা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। মারা গেছে ১৫ থেকে ২০ জন। উপকূলীয় অঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থ ফিরে আসছে। চালু হয়েছে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও কক্সবাজার বিমান বন্.....

অনলাইন সংযোগ 65983+

PL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software Solution
mod_vvisit_counterআজ179
mod_vvisit_counterগতকাল349
mod_vvisit_counterএসপ্তাহ3058
mod_vvisit_counterগতসপ্তাহ3835
mod_vvisit_counterএমাস8301
mod_vvisit_counterগতমাস10758
mod_vvisit_counterমোট329752

২০১৩ পাঠজরিপ 2541+

ছন্দকথা

  

পরিচালনা পরিষদ : আল-আজাদ, রনক আহমদ চৌধুরী, মো. আরজু হোসেন, বশির আহমদ জুয়েল, কাসমির রেজা, সুরঞ্জিত বর্মণ ও মঈন উদ্দিন আহমদ খোকন।
সম্পাদক : আল-আজাদ, মোবাইল নম্বর : +৮৮০১৭১১৩৩৫২৫০। তথ্য-প্রযুক্তি সমন্বয়ক : শাহাবুদ্দিন শুভ, মোবাইল নম্বর : +৮৮০১৭১৬১৫৯২৮০।

Copyright : Bangla Media Group Email : bnewsup@gmail.com Web : www.banglanewsupdate.com  

 

Powered by PL Software Solution.