|
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বিভাগ এখনো দুর্নীতির আখড়া : সমাজকল্যাণ মন্ত্রী
চুনারুঘাট প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বিভাগ এখনো দুর্নীতির আখড়া। চারদলীয় জোট সরকারের তৈরি এ দুর্নীতির আখড়া ভাঙ্গা না হলে যতই বিদ্যুৎ উৎপাদন হোক লোডশেডিং কমবে না।
শুক্রবার রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার যেভাবে বিদ্যুৎ উৎপাদনে নজর দিয়েছে তাতে দেড়বছর পর দেশের ৭০ ভাগ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে যাবে।
এ উপলক্ষে সিপন মিয়ার বাড়িতে ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমান, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক চেয়ারম্যান আবু তাহের, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. রেজাউল হক, এজিএম নগেন্দ্র কুমার সিংহ, পরিচালক মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। |
|
ছাতকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত ॥ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত ১
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের লন্ডন প্রবাসী মাসুক মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।
বাড়ির লোকজন জানান, ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টিভি সহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নেয়।
এ সময় ডাকাতদের মারপিটে মাসুক মিয়ার ভাই মুজিবুর রহমান আহত হন। |
|
যুক্তরাজ্যের কার্ডিফে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেমিনার
কার্ডিফ প্রতিনিধি : যুক্তরাজ্যের কার্ডিফে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস গৌরবের ৩১ বছর' শিরোনামে ১৭ মে সেমিনারের আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। বিশেষ অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মো. জহির উল্লাহ।
সেমিনারের শুরুতেই সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইফতেখার হোসেন শামীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান ইউকে আ. লীগের
লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে।
নেতারা বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা বিরোধী চক্রকে সাথে নিয়ে বিএনপি হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে একটি গোষ্ঠী। মূলতঃ যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতেই এই চক্র অরাজকতার পথ বেছে নিয়েছে।
শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সামসুদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, আনসারুল হক, এম. এ করিম, মেহের নিগার চৌধুরী, আ.স.ম মিসবাহ, রাজিয়া রহমান, নূরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, ইউকে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মধু, জামাল খান ও তামিম আহমেদ। |
|
|
দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠক ॥ বাংলাদেশী নিহতের কথা স্বীকার ভারতের
তনুজা শারমিন তনু, দিনাজপুর : বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে এক বাংলাদেশী নিহত হওয়ার কথা বিএসএফ স্বীকার করেছে।
তবে নিহত ব্যক্তি বাংলাদেশী গরু ব্যবসায়ী সাইফুর রহমান চিনু (৫২) কি না তা নিশ্চিত করতে পারেনি।
শুক্রবার বিকেলে বিরামপুর সীমান্তের ২৮৯ মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি দাউদপুর বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদ হোসেন। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন বিএসএফ আগ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইসলাম।
ফুলবাড়ী বিজিবি ৪০ ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর তারেক জানান, সনাক্তের পর শনিবার যে কোন সময় বিএসএফ লাশ ফেরৎ দেবে বলে জানিয়েছে।
পূর্ববর্তী খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন। |
|
ইলিয়াস আলীর সন্ধান কামনা করে সিলেটে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বিএনপি জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জননেতা এম. ইলিয়াস আলীর সুস্থতা ও সন্ধান এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ এবং এম. ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করেও মোনাজাত করা হয়।
এসময় জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফফার, নাসিম হোসাইন, তারেক আহমদ চৌধুরী, সোনা মিয়া, এডভোকেট আশিক উদ্দিন, কামাল আহমদ, কামরুল হুদা জায়গীরদার, আলী আহমদ, মাহবুবুর রব ফয়সল, আজমল বক্ত সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি |
|
|
বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের দায়িত্ব যুবসমাজকেই নিতে হবে
নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে সাংবাদিকদের একমাত্র সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান প্রেসক্লাব ফাউন্ডেশন, সিলেটের সভাপতি আল-আজাদ বলেছেন, একাত্তরে যুবকরাই অস্ত্রহাতে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের দায়িত্বও যুবসমাজকে নিতে হবে। যুবকরা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আশার আলো দেশ ও জাতিকে আশা পূরণের উজ্জ্বল পথ দেখাবে।
শুক্রবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে আল-মারজান শপিং সেন্টারে আশার আলো মার্কেটিং লিমিটেড কোম্পানির নতুন প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আশার আলোর চেয়ারম্যান সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও অর্থ পরিচালক আশিকুর রহমান রব্বানীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কবি-কলামিস্ট মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাস, আশার আলোর উপদেষ্টা শিহাব উদ্দিন রিফাত, ব্যবস্থাপনা পরিচালক আর. কে. দাস অপু, প্রকল্প পরিচালক মো. মুহিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী ও নাট্যকার রেজাউল আম্বিয়া রাজু। কোরান তেলাওয়াত করেন আশার আলোর সহ ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মো. খালেদুর রহমান। শেয়ার হোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সালেহ উদ্দিন, স্বপন বর্মন, জিসি দাস সৌরভ, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুস শহীদ ও খাইরুল ইসলাম। |
|
বোনের বিয়ে ভাঙ্গার জের ॥ জকিগঞ্জের এক ব্যক্তির লাশ ওসমানীনগরে উদ্ধার
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আব্দুর রউফের ছেলে নেজাম উদ্দিনের (৩০) লাশ ওসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়নের ঈশাগরাই থেকে পুলিশ উদ্ধার করেছে।
নেজাম উদ্দিন জকিগঞ্জের ফুলতলী কামিল মাদ্রাসার দপ্তরি হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকার লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নেজাম উদ্দিন ২ দিন আগে সিলেট থেকে অপহৃত হয় বলে তার পরিবারেরর সদস্যরা অভিযোগ করেছেন। তারা আরো জানান, বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজপুর একাচারী গ্রামের মৃত ওয়াতির উল্লাহর ছেলে নানু মিয়ার সাথে নেজাম উদ্দিনের বোনের বিয়ে হয়; কিন্তু পারিবারিক কলহের জের ধরে ৭/৮ মাস পূর্বে বিয়ে ভেঙ্গে যায়। এর জের ধরে পরিকল্পিতভাবে নেজাম উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। |
|
|
|
|
<< শুরু < পূববর্তী 1 2 3 পরবর্তী > শেষ >>
|